1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চট্টগ্রাম পুলিশ সুপার কর্তৃক চারটি থানা পরিদর্শন ও অফিসার-ফোর্সকে বিশেষ নির্দেশনা প্রদান।

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

ফোর্সের মনোবল বৃদ্ধি, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদানের লক্ষে আজ পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন চট্টগ্রাম জেলার লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুতি ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন।

এসময় পুলিশ সুপার বলেন, “নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে। সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্যে নিরাপদ পরিবেশ তৈরিতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

তিনি আরও নির্দেশ দেন-
গুজব, ভুয়া তথ্য ও সোশ্যাল মিডিয়া অপব্যবহার রোধে সাইবার মনিটরিং বাড়াতে হবে। রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়মিত ইন্টেলিজেন্স সংগ্রহের মাধ্যমে আপডেট রাখতে হবে। ভোট কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করতে হবে। নির্বাচনী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করতে হবে।

পাহাড়ি ও দুর্গম এলাকায় বিশেষ টহল বজায় রেখে সন্ত্রাসীদের তৎপরতা দমন করতে হবে। সক্রিয় সন্ত্রাসী গ্রুপ, অস্ত্রধারী অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিরাম অভিযান পরিচালনা করতে হবে। সন্ত্রাসীদের তথ্য প্রদানের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারে অধিক পুলিশ সদস্য নিয়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করতে হবে। জেলা গোয়েন্দা শাখা অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করবে। অস্ত্রধারী সন্ত্রাসী কোনভাবেই এলাকায় থাকতে পারবে না।

অপরদিকে থানায় আগত জনগণের সঙ্গে শালীন, ধৈর্যশীল ও পেশাদার আচরণ করতে হবে। সাধারণ মানুষের সেবা প্রদানে থানাকে মানবিক ও জনবান্ধব করতে হবে। ফোর্সের মনোবল বজায় রাখতে নিয়মিত ব্রিফিং ও সমস্যা–সমাধান আলোচনা করতে হবে। থানার পরিবেশ, ব্যারাক, ডাইনিং পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন “চট্টগ্রাম জেলা পুলিশ নির্বাচনে শান্তি, স্থিতি ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইনের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান,পুলিশ সুপার বলেন- জেলা পুলিশ সার্বক্ষণিক আপনার পাশে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park