1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরের যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে নগরের আরও ৭৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের নিউ মনসুরাবাদ এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ তথ্য জানান।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় নগরজুড়ে পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।
তিনি জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪টি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ১৫টির কাজ চলমান রয়েছে এবং ১৭টির টেন্ডার প্রক্রিয়া চলছে। এসব ব্রিজ বাস্তবায়িত হলে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
উদ্বোধন করা নিউ মনসুরাবাদ ফুটওভার ব্রিজটি ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ২৬৪ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। ব্রিজটির দৈর্ঘ্য ৩১ দশমিক ৫ মিটার (১০৩ দশমিক ৩ ফুট) এবং প্রস্থ ৩ মিটার (১০ ফুট)। এতে দুই পাশে একটি করে মোট দুটি সিঁড়ি থাকবে।
মেয়র আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান গেটের নিকটবর্তী হওয়ায় ফুটওভার ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মিত হলে দূরপাল্লার যাত্রী, স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারে সহায়ক হবে। বিশেষ করে ১০ নম্বর উত্তর কাট্টলী ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দারা এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন।
তিনি বলেন, ব্রিজটি নির্মিত হলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি যানজট নিরসনেও ভূমিকা রাখবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং নাগরিকদের জীবন ও চলাচলকে নিরাপদ করা। পরিকল্পিত ফুটওভার ব্রিজ ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পথচারী ও যানবাহন—উভয়ের জন্যই একটি নিরাপদ নগর গড়ে তোলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লক্ষ্য।
প্রকল্পটি সরকারের অর্থায়নে বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্মাণ কাজ করছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park