1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ।

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নগরের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় ‘সি হার্ট’ গোডাউনে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অবৈধ জাল মজুদ করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান চালিয়ে গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ জাল জব্দ করা হয়। অভিযানে সর্বমোট ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা।
অভিযান শেষে জব্দ করা জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park