
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এবং দশ দিগন্ত সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র-এর প্রধান উপদেষ্টা জনাব মোঃ শওকত হোসেন সরকার-কে সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) নিজ বাসভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে প্রশাসকের নিকট নগরবাসীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি সম্বলিত একটি অভিনন্দন পত্র পাঠ ও হস্তান্তর করা হয়।
সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।
নগরীর বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে একটি আনুষ্ঠানিক অভিনন্দন পত্র পাঠ করা হয়।
অভিনন্দন পত্রে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, যানজট নিরসন এবং নাগরিক সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জোরালো দাবি জানানো হয়।
দশ দিগন্ত সাহিত্য ও সংষ যায় ড়্গব পড় ওস্কৃতি কেন্দ্রের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান ব্যক্তি প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষ সুফল ভোগ করবে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।