1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের ভবানীপুর পূর্বপাড়া এলাকায় পুকুরে ডুবে জুবায়ের নামের ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ চেষ্টা চালিয়ে রাতে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল গাজীপুরের ভবানীপুর পূর্বপাড়া ২ নং ওয়ার্ড এলাকায় বিকেলে খেলাধুলার একপর্যায়ে হঠাৎ নিখোঁজ হয় শিশু জুবায়ের। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বাড়ির পাশের পুকুরে জুবায়ের ডুবে যেতে পারে—এমন আশঙ্কায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী ও ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান শুরু করে। রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ডুবুরি দল পুকুরের তলদেশ থেকে জুবায়েরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় শিশুটি। উদ্ধারের পর পরই জুবায়েরের নিথর দেহ দেখে পরিবার ও উপস্থিত প্রতিবেশীদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।
শিশু জুবায়েরের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো ভবানীপুর পূর্বপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park