1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুরে অবৈধভাবে ডিজেল মজুত ও চড়া দামে বিক্রি দুই দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় অবৈধভাবে লাইসেন্সবিহীন ডিজেল মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে পৃথক দুটি অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা ৬:৪০ মিনিট থেকে রাত ৭:০০ টা পর্যন্ত কাশিমপুর থানাধীন ৬ নং ওয়ার্ডের কাশিমপুর পুকুরপাড় এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ফরহাদের দোকানে লাইসেন্স ছাড়াই ৫০০ লিটার ডিজেল মজুত পাওয়া যায়। প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে (খোলা বাজারে) বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ফরহাদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং-এ অভিযান
এর আগে বিকেল ৫:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬:৪০ মিনিট পর্যন্ত একই এলাকায় মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দোকানের স্বত্বাধিকারী মোঃ আলামিন সরকারি লাইসেন্স ছাড়াই প্রায় ৯৫০ থেকে ১০০০ লিটার ডিজেল মজুত করে প্রতি লিটার ১৬০ টাকা দরে বিক্রি করছিলেন। এ সময় অপরাধ স্বীকার করায় আদালত তাকে একই আইনের ৪০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park