1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় পুকুরে পরে ৬ বছরের ছেলে নিখোঁজের অভিযোগ।

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টার

গাজীপুরের কাশিমপুরে গজারী বাগান এলাকার একটি পুকুরে পড়ে জুবায়ের (৬) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ জুবায়ের কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ভবানীপুর এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের এলাকায় খেলাধুলার সময় জুবায়ের হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ধারণা করেন, সে পাশের গজারী বাগানের পুকুরে পড়ে যেতে পারে। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুকুরের আশপাশে ভিড় করেন এবং নিজেরা উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করেন।
শিশুটির পরিবার জানায়, জুবায়ের নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পরই তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে পানির নিচে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় ডুবুরি দলকে খবর দেওয়া হলেও প্রায় ৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেন স্বজনরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park