1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মনজুর এলাহী এমপি

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুরে ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।৭ আগস্ট শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
শিবপুর আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনজুর এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি শিবপুর আসনের এমপি ও শিল্প মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনজুর এলাহী তার বক্তব্যে বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন দেশ পরিচালনা করবে। আজকের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা একদিন বড় হবে। দেশের কল্যাণে অবদান রাখবে। ফলে তাদেরকে লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়তে হবে। এ লক্ষে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উল্লেখ্য শিবপুর উপজেলায় ২০২৫ সালের সর্বমোট ১৭৪জন বৃত্তি প্রাপ্ত হয়। এর মধ্যে ট্যালেন্টপুল সরকারি ৫৮, বেসরকারি ১১, সাধারণ বৃত্তি সরকারি ৮৮জন, বেসরকারি ১৭জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park