1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কিশোর প্রেমের টানে মিথিলার আত্নহত্যা।

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মাহামুদুল হাসান
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার ইতালির মোড় হাসানকান্দি গ্রামে প্রেমে ব্যর্থ হয়ে মিথিলা আক্তার (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায় শুক্রবার দিবাগত রাতে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের প্রবাসী অধ্যাশিত গ্রাম ইতালির মোড় হাসানকান্দির জালাল মাতুব্বরের মাদ্রাসা পড়ুয়া মেয়ে মিথিলার সাথে ঘটনা ঘটে। মিথিলা মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী বাজার বাইতুল সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলো। তবে স্থানীয়দের দাবী প্রতিবেশী সোহরাব মাতুব্বরের নাতি কুষ্টিয়ার আরবিনের সাথে মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এক পর্যায়ে প্রেমের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে আরবিন সরে যায় এবং প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় মিথিলা এ দাবী স্থানীয়দের।

মিথিলার মা মাকসুদা বেগম জানান, রাতে রাগ হয়ে মিথিলা একা রুমে শুয়ে পরে সকালে ডাকতে গেলে দেখি এঘটনা।

এবিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম জানান, মিথিলার মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে, একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনাটি তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park