1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কাশিমপুরে বিএনপি নেতা কাবিল মোল্লার ঈদের শুভেচ্ছা তৃণমূলের সাথে আনন্দ ভাগাভাগির প্রত্যয়।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ মেহেদী হাসান মোল্লা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গাজীপুর মহানগরীর ৩ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজপথের লড়াকু সৈনিক এবং তৃণমূলের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ কাবিল মোল্লা। তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি এবং বর্তমান মহানগরীর মাননীয় প্রশাসক জননেতা শওকত হোসেন সরকারের বিশ্বস্ত ভ্যানগার্ড, তিনি বর্তমানে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা, কাশিমপুর থানা বিএনপির সক্রিয় সদস্য এবং ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এক বিশেষ বাণীতে মোঃ কাবিল মোল্লা বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের এক মহা মিলনমেলা। এই ঈদ আমাদের শিক্ষা দেয় কীভাবে বৈষম্য ভুলে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নিতে হয়।”

কাশিমপুর থানা বিএনপি ও ৩ নং ওয়ার্ডের রাজনীতির একজন নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত কাবিল মোল্লা তার বক্তব্যে তৃণমূলের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাস করি। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমরা রাজপথে লড়াই করে যাচ্ছি। ঈদুল ফিতরের এই খুশির মুহূর্তে আমি আমার এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।”

শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের মুখে হাসি ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ঈদের আনন্দ তখনই পূর্ণতা পাবে যখন সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। আমি ৩ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ঈদের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ভুলে সকলে যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশাই করি। তিনি বিশেষভাবে কাশিমপুর থানার তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা কঠিন সময়েও দলের সাথে একাত্ম হয়ে কাজ করছেন।
পরিশেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের সবার জীবনে অনাবিল সুখ ও প্রশান্তি বয়ে আনুক। ঈদ মোবারক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park