1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কাশিমপুরে পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মোল্লা
স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের সারাবো কোচপাড়া এলাকায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চড়ক পূজা। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এই উৎসব ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় এ পূজা। চড়ক পূজাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছিল মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও থানা শ্রমিকদলের আহ্বায়ক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মৃধা। তিনি একই সঙ্গে গাজীপুর মহানগরের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাশিমপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কে এম হাফিজুর রহমান।

এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাশিমপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক গফুর মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এম. এ রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা।
চড়ক পূজার আয়োজন করে সারাবো সার্বজনীন পূজা কমিটি। আয়োজকদের মতে, প্রায় পাঁচ হাজার দর্শনার্থী এ পূজা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে সমবেত হন।
উৎসবে গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন দিক ফুটে ওঠে। বিশেষ করে চড়ক গাছকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিভিন্ন আচার, ঢাক-ঢোলের শব্দ, লোকজ সঙ্গীত ও মেলার আমেজ দর্শনার্থীদের মুগ্ধ করে।
স্থানীয়রা জানান, প্রতি বছর এ চড়ক পূজা এলাকাবাসীর মধ্যে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয় এবং নতুন বাংলা বছরকে বরণ করে নেওয়ার এক অনন্য মাধ্যম হিসেবে কাজ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park