মোঃ সাহাজুদ্দিন সরকার।
গাজীপুরের কাশিমপুরে গত ২০ বৎসর আগে সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বর্নপদকপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় যেসব কাঁচা রাস্তা মাটি ফেলে করেছেন। দীর্ঘ ২০ বৎসর পর গাজীপুর সিটি প্রশাসক নিযুক্ত হয়ে,মোঃ শওকত হোসেন সরকার, মোট ১০ টি ড্রেন সহ কার্পেটিং রাস্তা ও কাজের উদ্বোধন করেন।
বুধবার ১১ ই মার্চ দুপুরে
গাজীপুর সিটি করপোরেশনের ৮ নং জোন কাশিমপুর থানা থেকে ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সর্বমোট ১০টি ড্রেন সহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
এ সময় তিনি বলেন, যেন আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এসব রাস্তা ও ড্রেনের সংস্কার কাজ সম্পন্ন করা হয়। পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন।
এলাকাবাসীর দীর্ঘদিন ধরে রাস্তার জণদুর্ভোগের কারণে এলাকাবাসী বিভিন্ন ভোগান্তির শিকার হয়েছেন। উন্নয়ন কাজের উদ্বোধনে স্থানীয় জনগণ প্রশাসকের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় এলাকাবাসী বলেন,গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বস্ত সৈনিক মোঃ শওকত হোসেন সরকার কে নগরবাসী আসন্ন নির্বাচনে মেয়র হিসেবে দেখতে চায়,স্থানীয়রা আরো জানাই মশার উপদ্রব বৃদ্ধির বিষয়টি তুলে ধরলে দ্রুত সমস্যা সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ আব্দুল কুদ্দুস সহ, গাজীপুর মহানগর, কাশিমপুর থানা বিএনপি’র ওয়ার্ড, যুবদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দলের নেতাকর্মী সহ এলাকার স্থানীয়রা।