1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর বাংলা নববর্ষ
১৪৩৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা , মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে কালিয়াকৈর
উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো “এসো হে বৈশাখ ” গানের সাথে বৈশাখী শোভাযাত্রা, বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ, পিঠা উৎসব, লোকজ মেলা, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী বিশেষ সংগীত পরিবেশন, উপজেলা জাসাস কর্তৃক প্রিন্স ইমামের আকর্ষণীয় জাদু প্রদর্শন ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোঃ ফাহিম শাহরিয়ার, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা জাসাসের আহবায়ক শাহ্ এরশাদ ফকির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, জাসাস শিল্প গোষ্ঠী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park