1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কক্সবাজার ঈদগাঁওয়ে বিশ্ব হাতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

জসিম উদ্দিন কক্সবাজার সংরক্ষিত বনাঞ্চলে হাতির সংখ্যা দিন দিন বাড়লেও খাদ্যসংকটসহ নানা কারণে হাতি লোকালয়ে চলে আসছে। হাতির চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, আবাসস্থল ধ্বংস না করা এবং হাতির কাছাকাছি গিয়ে ছবি বা ভিডিও ধারণ করে জীবনের ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বুধবার (১২ আগস্ট) সকালে বিশ্ব হাতি দিবস উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত কক্সবাজার উত্তর বনবিভাগ ও ঈদগাঁও উপজেলা বনবিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নুর হোছাইন নুরী।

ঈদগাঁও রেঞ্জ অফিসার মোঃ উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় এসময় কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রাশিক আহসান, ঈদগড় রেঞ্জ অফিসার তৌকির হাসান হৃদয়,ফুলছড়ি রেঞ্জ অফিসার মো: কুদ্দুসুর রহমান, ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলাল,
ফুলছড়ি, ঈদগড় ও ঈদগাঁও রেঞ্জের কর্মচারী, ভিলেজার, ইআরটি দলের সদস্য, হেডম্যানসহ বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

বক্তারা আরো বলেন, নিজেদের অস্তিত্ব রক্ষায় হাতিকে বাঁচাতে হবে।’ মানুষের প্রয়োজনেই বন উজাড় করা হয়েছে। ফলে হাতির প্রাকৃতিক আবাসস্থল ও খাবারের উৎস সংকুচিত হচ্ছে। তাই হাতির আবাসস্থল রক্ষা এবং বন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনার সভার পূর্বে “বিশ্ব জুড়ে ঐক্য গড়ি,হাতির জীবন রক্ষা করি” এ প্রতিপাদ্যে বিশ্ব হাতি দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থী, বন বিভাগের কর্মী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বনের ওপর নির্ভরশীল উপকারভোগীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালিও বের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park