1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক চারটি অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা, ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ৭ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিজিবি জানায়, টেকনাফের মেরিন ড্রাইভে সী-বীচ বিওপি চেকপোস্টে একটি করোলা ক্রস প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে টেকনাফ ডেইলপাড়া এলাকার ইমন হোছাইন (২৮)-কে আটক করা হয়।
একই দিন উখিয়ার পালংখালী বিওপির অভিযানে নদীপথে পাচারকালে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ উখিয়ার বালুখালী এফডিএমএস ই-১৮ এলাকার হাফিজ উল্লাহ (২১)-কে আটক করা হয়।
এছাড়া পালংখালী সীমান্তে পৃথক অভিযানে ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ৪ জনকে আটক করা হয়। অপরদিকে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির মাদক শনাক্তকারী কুকুর ‘রকি’-র সহায়তায় একটি সিএনজি থেকে ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করে চালক ছৈয়দ করিম (৩৪)-কে আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park