1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর আশ্বাস, ধর্মঘট প্রত্যাহার করলেন ব্যবসায়ীরা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পঠিত

ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি: মো রোমন হায়দার।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার ব্যবসায়ীদের চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা।
বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান জানান, এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে কমিশনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, এলপি গ্যাসের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বন্ধ করা এবং ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। এসব বিষয়ে আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনার্জি রেগুলেটরি কমিশন ব্যবসায়ীদের দাবিকে যৌক্তিক বলে মনে করছে বলে জানানো হয়। বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যারা ইনঅ্যাকটিভ কোম্পানি রয়েছে, তাদের আগামী সপ্তাহে আলোচনায় ডাকা হবে। চলমান সংকট নিরসনে কমিশন আন্তরিকভাবে কাজ করছে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, এলপিজির বর্তমান সংকট আসন্ন রমজানের আগেই কেটে যাবে বলে আশা করা হচ্ছে। কমিশন ভোক্তা ও ব্যবসায়ী—উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে।
বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণায় স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মধ্যে। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত দাম নির্ধারণ ও বাজার তদারকি নিশ্চিত করা গেলে এলপিজি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park