1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

এবিএমএস রেজিস্ট্রেশন ছাড়া নির্বাচনী ডিউটি নয় আনসার মহাপরিচালক

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

আগামী জাতীয় নির্বাচনে এবিএমএস (ABMS) রেজিস্ট্রেশন ছাড়া কেউ কোনো দায়িত্ব পালন করতে পারবে না, এমন কঠোর নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
সোমবার সকালে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত ৫০ তম ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাহিনীর পুরাতন ও অবসরপ্রাপ্ত সদস্যদের অভিজ্ঞতাকেও নির্বাচনী দায়িত্বে কাজে লাগাতে আহ্বান জানানো হয়েছে। তাদের অভিজ্ঞতা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহাপরিচালক জানান, নির্বাচন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে ভোটকেন্দ্রভিত্তিক একটি আধুনিক অটোমেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে, যেখানে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ থাকবে না।
অনুষ্ঠান উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, কেক কেটে ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। পুরো আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
এ সময় অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park