1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঈদের আনন্দে আদর্শ ও সংগ্রামের শপথ—জোরালো বার্তা দিলেন ছাত্রদল নেতা নাফি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত



‎সাভার প্রতিনিধি

‎পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাভার পৌর ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাভার পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবিদ হোসেন নাফি।


‎শুভেচ্ছা বার্তায় তিনি শুধু উৎসবের আনন্দই নয়, বরং রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের এক শক্তিশালী বার্তাও তুলে ধরেন। এ সময় তিনি ঢাকা-১৯ আসনের জনপ্রিয় নেতা, সংসদ সদস্য ডা. মোঃ সালাউদ্দিন বাবু এবং ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম-এর পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।


‎তিনি বলেন, “ইতিহাস কখনো থেমে থাকে না, আর আদর্শ কখনো পরাজিত হয় না। নেতা হারিয়ে যেতে পারেন, কিন্তু তার দেখানো পথ যুগের পর যুগ সংগ্রামী মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়।” তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া-এর আদর্শ আজও আন্দোলনের প্রেরণার মূল শক্তি।


‎এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শের কথাও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, এই ধারাবাহিক সংগ্রামই গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুদৃঢ় করবে।


‎ঈদের এই পবিত্র দিনে তিনি দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।
‎শেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন,আমাদের নেতা আমাদের মাঝে না থাকলেও তার সাহস, ত্যাগ ও রাজনৈতিক দর্শন আমাদের রক্তে মিশে আছে। এই আদর্শ বুকে নিয়েই আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব—ইনশাআল্লাহ।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park