1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ইটখোলা বাজারে আকস্মিক রাজনৈতিক সাক্ষাৎ—এমপি মনোয়ার হোসেন খানের সঙ্গে পানি উন্নয়ন মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক।

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

হঠাৎ করেই মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন খান-এর সঙ্গে সাক্ষাৎ করতে ইটখোলা বাজারে উপস্থিত হন আজ শনিবার (১১ ই এপ্রিল’২৬) বিকালে মাননীয় সরকারের পানি উন্নয়ন মন্ত্রী শহীদ উদ্দিন অ্যানি চৌধুরী। আকস্মিক এ সফরকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রীর আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ইটখোলা বাজারে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। এ সময় এমপি মনোয়ার হোসেন খান নিজে উপস্থিত থেকে মন্ত্রীকে স্বাগত জানান এবং উষ্ণ অভ্যর্থনা জানান।

সাক্ষাৎকালে এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয় নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়। বিশেষ করে পানি নিষ্কাশন সমস্যা, খাল পুনঃখনন, নদী ভাঙন প্রতিরোধ এবং কৃষির সেচ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত কথা হয়। স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলোও মন্ত্রীর সামনে তুলে ধরা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে পানি উন্নয়ন মন্ত্রী বলেন,
“মাগুরার মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিক। অচিরেই বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এদিকে এমপি মনোয়ার হোসেন খান বলেন,
“মাননীয় মন্ত্রীর এই আকস্মিক সফর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে করে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী।”

মন্ত্রীর এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে মাগুরা-১ আসনের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় ইতিবাচক গতি আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park