1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ইঁদুর মারার বিষ খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামে ইঁদুরের বিষ খেয়ে আরিফা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফা আক্তার (১৬) নিজমাওনা গ্রামের আলফাজ উদ্দিনের মেয়ে। তিনি গাজীপুরের রফিক রাজু স্কুলের শিক্ষার্থী এবং চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন ।
স্থানীয় ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রাশেদুল ইসলাম বলেন, আরিফার বমি থেকে ইঁদুরের গ্যাস ট্যাবলেটের তীব্র গন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে কোনোভাবে ইঁদুরের বিষ খেয়ে ফেলেছিল। তবে কী কারণে বা কীভাবে এমন ঘটনা ঘটেছে, তা পরিবার এখনও বুঝে উঠতে পারছে না।

তিনি আরও বলেন, ছোটবেলায় তাদের মা বিদেশে চলে যাওয়ার পর দুই ভাই ও দুই বোন মিলেই সংসার চালিয়ে আসছিলেন। সম্প্রতি পরিবারে কোনো ধরনের ঝগড়া বা অস্বাভাবিক ঘটনার কথাও তিনি অস্বীকার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ সাংবাদিককে বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park