1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে মোঃ কাবিল মোল্লা।

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর কাশিমপুর:

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর ৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন আর গণসংযোগে মুখরিত পুরো এলাকা। তবে সাধারণ ভোটার ও স্থানীয় নেতাকর্মীদের আলোচনায় এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তরুণ ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ কাবিল মোল্লা। ৩ নং ওয়ার্ডবাসী এবার তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে চায় বলে জোরালো দাবি উঠেছে।

মোঃ কাবিল মোল্লা মাঠপর্যায়ের একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তিনি বর্তমানে:
৩ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক ।
কাশিমপুর থানা বিএনপির সদস্য।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম শীর্ষ নেতা।
এবং তিনি গাজীপুর মহানগর এর মাননীয় প্রশাসক জনাব, মোঃ শওকত হোসেন সরকারের বিশ্বস্ত কর্মীবান্ধব নেতা
স্থানীয় সূত্র জানায়, দলের প্রতিটি কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন তিনি। এলাকার তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণদের মাঝেও তার একটি পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ভাবমূর্তি তৈরি হয়েছে।

৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে কথা বলে জানা যায়, অবহেলিত এই ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন, রাস্তাঘাটের আধুনিকায়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং মাদকমুক্ত সমাজ গঠনে একজন সৎ, যোগ্য ও সাহসী জনপ্রতিনিধির বিকল্প নেই। স্থানীয় বাসিন্দাদের মতে, মোঃ কাবিল মোল্লা দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো জড়িয়ে আছেন। করোনাকালীন সংকট কিংবা যেকোনো সামাজিক দুর্যোগে তিনি সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
৩ নং ওয়ার্ডের কয়েকজন প্রবীণ ভোটার জানান:
“আমরা এমন একজন কাউন্সিলর চাই যাকে রাত-বিরাতে প্রয়োজনে কাছে পাওয়া যায়। কাবিল মোল্লা আমাদের ঘরের সন্তানের মতো। তিনি নির্বাচিত হলে ৩ নং ওয়ার্ড একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ডে পরিণত হবে বলে আমাদের বিশ্বাস।”

নির্বাচন ঘনিয়ে আসার পূর্ব প্রস্তুতি হিসেবে প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করছেন তার সমর্থকরা। স্থানীয়দের উপচে পড়া ভিড় এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে ৩ নং ওয়ার্ডে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে।
এলাকাবাসীর দাবি ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ নং ওয়ার্ডে মোঃ কাবিল মোল্লা কাউন্সিলর হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park