1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

আমার বাবা যে পথ রেখে গেছেন সেই পথের পায়ের ছাপ ধরে হাঁটতে চাই,লালপুরে পুতুল।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

সালমান সাদিক
লালপুর উপজেলা প্রতিনিধি

নাটোরের লালপুরে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ মাঠে আয়োজিত ফজলুর রহমান পটলের ১০তম মৃত্যু বার্ষিকীর স্মরণসভায়
লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পুর সভাপতিত্বে এবং লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, তাঁর বাবা মরহুম ফজলুর রহমান পটল যে পথ ও আদর্শ রেখে গেছেন, সেই পথের পায়ের ছাপ অনুসরণ করেই তিনি এগিয়ে যেতে চান।জীবনের বাকি সময় বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার মধ্য দিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান।
মঙ্গলবার(১১ আগস্ট-২০২৬)বিকেলে উক্ত স্মরণ সভায় এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন,আমার জীবনের বাকি সময় তাঁর শেষ কাজগুলো করে যেতে চাই। তিনি জনগণের সঙ্গে থেকে কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন—আমিও সেই কাজগুলো করে যাওয়ার চেষ্টা করব।আমি কখনো ভাবিনি বাবার অপূর্ণ কাজগুলো আমাকে করে যেতে হবে এবং সেই দায়িত্ব আমার ওপর এসে পড়বে, কিন্তু এখন সেটিই আমার প্রধান দায়িত্ব। বাবার রাজনৈতিক ও সামাজিক জীবন ছিল মানুষের কল্যাণে নিবেদিত। সেই আদর্শকে ধারণ করে তিনি মানুষের সঙ্গে থেকে দেশের উন্নয়নে কাজ করতে চান। তিনি বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। সেই শক্তিকে সঙ্গে নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই এবং বাবার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী,প্রথিক, সুমন ও বাররুস সানি সহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ।
বক্তারা মরহুম ফজলুর রহমান পটলের রাজনৈতিক ও সামাজিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন জনবান্ধব ও জনপ্রিয় নেতা, যিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park