1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

‎আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতৃত্বে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত নূর মোহাম্মদ রাসেল। ‎

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত


‎সাভার প্রতিনিধি


‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাভার থানা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সাবেক তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ রাসেল।


‎শুক্রবার (৫ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করা হয়।


‎দীর্ঘদিন ধরে সংগঠনকে সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রদান এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


‎রাজপথের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নিবেদিতপ্রাণ একজন কর্মী হিসেবে পরিচিত নূর মোহাম্মদ রাসেল নতুন এ দায়িত্বকে সাংগঠনিক অগ্রযাত্রার অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, সাভার থানা ছাত্রদল ভবিষ্যতে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে ভূমিকা রাখবে।


‎নবনির্বাচিত সহ-সভাপতি নূর মোহাম্মদ রাসেল বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করাই হবে তার মূল লক্ষ্য। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park