1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন আড়ানীর মেয়ে – মৌ ।

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার ভিডিপির সদস্য আফরিন মৌ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এডভান্সড মহিলা কোর্চ বিশেষ প্রশিক্ষণ ২০২৬ইং এ ২য় স্থান অর্জন করেছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির এডভান্স কোর্স মহিলা বিশেষ ( VDP Advanced Course (Fimale)- Special) প্রশিক্ষণ বাংলাদেশ আনসার একাডেমি সফিপুুর,গাজীপুরে প্রশিক্ষণের সমাপনীতে চুরান্ত মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছেন তিনি । মাসব্যাপি প্রশিক্ষণ চলাকালীন সময়ে কর্তব্যপরায়ণতা, দায়িত্বশীলতা এবং প্রশংসনীয় অবদান ও অর্জন করেছেন তিনি।

তিনি রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী পৌর যোতরঘু গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো: মহন প্রামানিক মাতা জোসনা বেগম।

জানা যায়, মাতা জোসনা বেগম আনসার ভিডিপির এজন দলনেত্রী দীর্ঘ ২৭বছর ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বাহিনীর দায়িত্ব পালন করে আসছেন। মায়ের আনসার বাহিনীর হয়ে কার্যক্রম ও দেশপ্রেম দেখে আফরিন মৌ নিজ ইচ্ছাতে যোগদান করার আগ্রহ প্রকাশ করেন। ইতিমধ্যে বাহীনির সদস্য পদে কর্মদক্ষতা ও সেবামূলক কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারিই ধারাবাহিকতায় এবারের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন আফরিন মৌ।

মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ৬৪টি জেলার মধো উত্তরাঞ্চলের রাজশাহীতে আনসার ভিডিপি নারী বিশেষ এই প্রশিক্ষণে অর্জিত পুরস্কার হাতে নিয়ে ঘরে ফিরেছেন আফরিন মৌ।

আনসার ভিডিপির অন্যান্য সদস্যরা বলছেন আফরিন মৌ -এর এই অর্জন শুধু বাহিনীর সদস্যদের জন্যই নয়, পুরো রাজশাহীর জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সনদপত্রে উল্লেখ করা হয়, প্রশিক্ষণ চলাকালীন সময়ে অত্যান্ত নিষ্ঠার সাতে প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন। এবং তিনি অত্যান্ত মেদাবী সৎ ও সাহসী তার জন্য আমাদের শুভকামনা রইল এং ভবিষ্যতে তিনি বাহিনীর জন্য সুনাম আরো অর্জন করবেন।

একইসঙ্গে ভবিষ্যতেও দেশসেবা ও বাহিনীর বলে আশা করছি, বাহিনীর অগ্রযাত্রায় তার গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত থাকবে এবং রাজশাহীর অন্যান্য সদস্যদের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এ অর্জনে আড়ানী পৌর এলাকা জুরে চলছে আনন্দ উল্লাস। ইতি মধ্যে আফরিন মৌকে বিভিন্ন ফেসবুক পোস্টে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন,শিক্ষক শিক্ষিকা আত্মীয়-স্বজন ও স্থানীয় নেতা বর্গ।

তারা বলছেন আনসার ভিডিপির দলনেত্রী জোসনা বেগমের মেয়ের এই অর্জন আমাদের জন্য অনেক গর্বের আমরা চাই ভবিষ্যতে মায়ের মত আনসার বাহিনীর হয়ে আরো ভালো কিছু অবদান রাখবেন আফরিন মৌ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park