1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

আদর্শগ্রাম চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক, উদ্ধারকৃত মাদকের মূল্য ৬০ লাখ টাকা।

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত

জসিম উদ্দিন স্টাফ রিপোর্টার :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৬ জুন) সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়কের নির্দেশনায় আদর্শগ্রাম চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন এক নারী যাত্রীর বহন করা দুটি কার্টন তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত নারী মাহমুদা খাতুন (৬২)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদ এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মৃত নুরুল হক বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে বিভিন্ন সময়ে মাদকের চালান দেশে প্রবেশের চেষ্টা করা হয়। এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তজুড়ে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আদর্শগ্রাম চেকপোস্টে পরিচালিত অভিযানে এই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ পণ্য দেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে নিয়মিত টহল, চেকপোস্ট তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
আটককৃত নারী ও উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park