1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

শ্রীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইসেন্সবিহীন আল-রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে, শর্তসাপেক্ষে দুই মাসের মধ্যে সব নিয়ম মেনে চলার সময় বেঁধে দেওয়া হয়েছে।৭ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে মাওনা চৌরাস্তায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতালটিতে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকার কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় এই জরিমানা করা হয়।নবজাতকের বাবা নাজমুল ইসলাম এর আগে শনিবার রাতে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, সিজারের মাধ্যমে প্রসব করানোর চুক্তি থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের অজ্ঞাতে নার্স ও স্টাফদের দিয়ে নরমাল ডেলিভারি করানোর উদ্যোগ নেয়। প্রসূতিকে সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলিভারি কক্ষের বাইরে অপেক্ষায় রাখা হয়, যার ফলস্বরূপ মৃত সন্তানের জন্ম হয়।
সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, আল-রাজি হাসপাতালের কোনো বৈধ লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছিল না এবং ডেলিভারি বা অপারেশন করার অনুমতিও ছিল না। দায়িত্বপ্রাপ্ত নার্সের প্রয়োজনীয় যোগ্যতা ছিল না এবং ঘটনার সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে দুই মাস সময় নিয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম-নীতির ব্যত্যয় ধরা পড়লে হাসপাতালটি সিলগালা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park