1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা।

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

​পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস -২৬ উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

​রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পোরশার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।

​এর আগে সকালে “কর্মই জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকার শামীম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং ইউআরসি (ইন্সট্রাকটর) আশরাফুল ইসলাম, প্রমুখ।

​বক্তারা বলেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জন যুবক ও যুবতীর মাঝে মোট ১১ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park