1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী।

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং নয়ানগর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি চাল ডিলার রফিক ট্রেডার্সের মালিক রফিকুল ইসলাম এর বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

এ ঘটনায় আসাদুল্লাহ নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, ইউনিয়নের সাধুপুর বাজারে ডিলারের দোকান থাকার কথা থাকলেও দাগী কাঠালতলা মোড়ে বসতঘর থেকে চাল বিতরণ করা হয়। এমনকি ডিলারের দোকানে সাইনবোর্ড নেই।তদারকি কর্মকর্তাও সব সময় উপস্থিত থাকে না।

লিখিত অভিযোগে আসাদুল্লাহ অভিযোগ করেন  গত বৃহস্পতিবার সকালে কিছু লোকের হট্রগোল দেখতে পান।সেখানে গিয়ে উত্তেজিত জনতাকে হট্রগোলের কারন জানতে চাইলে বলেন চাল না দিয়ে টাকা দিতে চাচ্ছে।এ বিষয়ে ডিলার রফিকুল ইসলাম এর নিকট জানতে চাইলে কোন উত্তর দেননি।

এদিকে চাল বিক্রি করে অটো গাড়ি করে অনত্র নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ রয়েছে। 

এসব অভিযোগের বিষয়ে জানতে রফিকুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দেখা করে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,  সাধুপুর বাজারের চাল ডিলার কাঠালতলা মোড় থেকে চাল বিতরণ করে জানি। অনিয়মের বিষয়ে ইউএনও স্যারের নিকট অভিযোগ দিয়েছে শুনেছি।অভিযোগ হাতে পায়নি।হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park