1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

বানী ইসরাইল হিটলার
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মাদকবিরোধী এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। এ সময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে দুইজনকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক তাদের সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও অতিরিক্ত মেয়াদে সাজা ভোগ করতে হবে। অন্যদিকে, অপরাধের মাত্রা বিবেচনা করে অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে আইন অনুযায়ী এই কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park