1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ময়মনসিংহের ভালুকায় মৃত মুরগির নাড়িভুড়ি মাছের খাবার হিসেবে ব্যবহার করায় ১০,০০০ টাকা জরিমানা।

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত

জাকির হোসাইন রাজু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
৩০ আগস্ট ২০২৫, শনিবার

ভালুকা (ময়মনসিংহ): মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর গুরুতর লঙ্ঘনের দায়ে ময়মনসিংহের ভালুকার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে একটি ফিশারিতে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট, ২০২৫) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়। ফিশারির মালিক গোলাম মোস্তফা মৃত মুরগির নাড়িভুড়ি মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

অভিযানের সময় দেখা যায়, মোস্তফার ফিশারিতে অস্বাস্থ্যকর উপায়ে পচনশীল মুরগির নাড়িভুড়ি সংরক্ষণ ও মাছকে খাওয়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড মৎস্য আইন, ২০২০ এর ৩১(২) ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণের আশঙ্কার কারণে তাৎক্ষণিকভাবে এই ফিশারি মালিককে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার মো. ইকবাল হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য খাতে যেকোনো ধরনের অনিয়ম এবং ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এবং কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park