1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু।

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সজিব আহমেদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামে।

নিহত ব্যক্তিরা হলেন খারুয়ালী গ্রামের শাহাবুদ্দিন, বয়স ৬০ বছর এবং তাঁর চাচাতো ভাই ধনু মিয়া, বয়স ৫৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শাহাবুদ্দিন ও তাঁর চাচাতো ভাই ধনু মিয়া গ্রামের একটি ধানক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যান। ওই সময় ক্ষেতে জমে থাকা পানিতে পল্লী বিদ্যুতের একটি ছিঁড়ে যাওয়া তার পড়ে ছিল এবং তারে বিদ্যুৎ সংযোগ ছিল। কাজ করার সময় তারা দুজনই ওই তারের সংস্পর্শে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় খারুয়ালী গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অরক্ষিত বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park