1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কাশিমপুরে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন তাহাজ উদ্দিন মোল্লা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে আংশিক ড্রেন নির্মাণকাজ শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

শুক্রবার (২৪ জুলাই) কাশিমপুর-শ্রীপুর সড়কের ডিবিএল ২ নম্বর গেইট থেকে কাশিমপুর-জিরানী সড়কের মোল্লা মার্কেট পর্যন্ত সড়কের পাশে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলহাজ্ব তাহাজ উদ্দিন মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন বাছের উদ্দিন মণ্ডল, সৈয়দ শাহজাহান, বাহার উদ্দিন মণ্ডল, মহানগর কৃষক দলের আহ্বায়ক সদস্য দেলোয়ার হোসেন মণ্ডল (দিলা), সালাহউদ্দিন মণ্ডল, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রুবেল শেখ, সৈয়দ জহিরুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই সড়কে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যানবাহন চলাচল এবং পথচারীদের ভোগান্তি সৃষ্টি হতো। ড্রেন নির্মাণ সম্পন্ন হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তারা আশা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব তাহাজ উদ্দিন মোল্লা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে এ ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে স্থানীয়দের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং সড়কে চলাচল আরও নিরাপদ ও স্বাভাবিক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park