1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈর প্রধানমন্ত্রী নির্দেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন লক্ষ্যে শুমারি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।

এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা পরিবারের সদস্য সংখ্যা, আয়-ব্যয়, পেশা, শিক্ষা, স্বাস্থ্য, জমির পরিমাণসহ মোট ৪৬টি তথ্য সংগ্রহ করবেন।

এ তথ্যের ভিত্তিতে প্রাথমিক যাচাই, মাঠ পর্যায়ের যাচাই এবং চূড়ান্ত যাচাই—এই তিন ধাপ সম্পন্ন করে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন করা হবে। পরবর্তীতে নির্বাচিত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

সভায় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সঠিক ও সত্য তথ্য প্রদানের আহ্বান জানানো হয়। পাশাপাশি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park