1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিভিন্ন শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৯ জুলাই) সকাল ১০:৩০টায় কালিয়াকৈর পৌরসভার হলরুমে উক্ত আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

এ সময় তিনি বলেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার স্থানীয় প্রশাসন সর্বাত্মকভাবে রয়েছে। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park