1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, হাতুড়ি-ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার।

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পঠিত

প্রতিনিধি :-
মনিরুল ইসলাম
লালমাই – সদর দক্ষিণ, কুমিল্লা,

কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট কেটিসি এলাকায় আড্ডা ও কেক কাটার উদ্দেশ্যে জড়ো হওয়া কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে হাতুড়ি, ছুরি ও বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাদের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২১ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, যেমন হাতুড়ি, ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তারা একটি গ্যাংয়ের সদস্য এবং দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আটককৃতদের তালিকায় রয়েছে:

রাকিব হোসেন সামির (১৯) সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন (১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫) আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭) নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬) রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬) সম্রাট (১৭), সাইমন (১৮)।

স্থানীয়রা জানান, পুলিশ এমন পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park