
মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরি ও সংশোধনে নাগরিক সমাজ সংগঠনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃপতিবার সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম জামান ইন হোটেল এন্ড সুইটস টাওয়ারের ৩য় তলায় কুড়িগ্রাম জেলা হাব সভাপতি ও আফাদ এর পরিচালক সাইদা ইয়াসমিন এর সভাপতিত্বে ইউরোপীয়ান ইউনিয়ন দাতা সংস্থার যৌথ অনুদানে একশনএইড বাংলাদেশ ও সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি এর যৌথ সহযোগিতায় সুশীল, সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরি ও সংশোধনে নাগরিক সমাজ অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলার ১৫টি নাগরিক সমাজ সংগঠনের ৩২জন প্রতিনিধি এ কর্মশালায় উপস্থিত থেকে রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরি ও সংশোধনে নাগরিক সমাজ অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা এবং আগামী জাতীয় নির্বাচনে নাগরিক সমাজ সংগঠনের প্রত্যাশা সমূহ চিহ্নিত করেন। এ সময় উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ এর অঞ্জন রায়, মনিটরিং ইভালুয়েশন একাউন্টিবিলিটি এন্ড লার্নিং অফিসার, হাফিজুর রহমান, সিভিল সোসাইটি মবিলাইজেশন এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমূখ।