1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (খঅচঅ) ও দুর্যোগ ব্যবস্থাপনা (উগ) পরিকল্পনা যাচাইকরন সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পঠিত

আঃ জলিল পারভেজ
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ

ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নে স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (খঅচঅ) ও দুর্যোগ ব্যবস্থাপনা (উগ) পরিকল্পনা যাচাইকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার ২৮ আগস্ট সকাল ১১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ২ নং শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের অডিটরিয়মে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শিমুলবাড়ি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেলের সভাপতিত্বে স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (খঅচঅ) ও দুর্যোগ ব্যবস্থাপনা (উগ) পরিকল্পনা যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবর্গ, ইসলামিক রিলিফ বাংলাদেশে কর্মরত সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান,সহ; প্রকল্প কর্মকর্তা আনোয়ার সাদ্দাত, রমানাথ রায় সহ প্রকল্পের মাঠ পর্যায়ে কর্মরত অন্যান্য কর্মী এবং খঅচঅ ও উগ পরিকল্পনা প্রনয়নের কাজে নিয়োজিত স্থানীয় সহযোগীগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খঅচঅ ও উগ পরিকল্পনা প্রনয়নের কাজে সার্বিক সহযোগীতা প্রদান করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, ফুলবাড়ী ফিল্ড অফিস। কার্যক্রমটি বাস্তবায়ন হয় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর চলমান প্রকল্প সুপ্রিম এশিয়া প্রকল্পের মাধ্যমে। সভায় প্রনীত খঅচঅ ও উগ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে সকলের সম্মতিতে তা অনুমোদন দেয়া হয়। সভায় উপস্থিত সকলেই এই প্রথম আনুষ্ঠানিকভাবে শিমুল ইউনিয়নের খঅচঅ ও উগ পরিকল্পনা তৈরিতে সহযোগীতার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ ও এ কাজের সাথে সংশ্লিষ্ট স্থানীয় সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় উপস্থিত সুপ্রিম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাব আরসাদ আনিছুর রহমান, তার বক্তব্যে বলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তরিকতার সাথে কাজ করছে, আগামীতেও এ কাজের ধারা অব্যাহত রাখতে আপনাদের সকলের সহযোগীতা দরকার। বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ন। পাশাপাশি, খঅচঅ ও উগ পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদকে আগামী দিনে তাদের বাজেট প্রনয়ন করার জন্য আহবান জানান। সভায় উপস্থিত শিমুল বাড়ি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা প্রস্তুতকৃত খঅচঅ ও উগ পরিকল্পনা এর উপর মতামত ব্যক্ত করেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের সহযোগীতা কামনা করেন। খঅচঅ ও উগ পরিকল্পনা যাচাইকরণ সভার সভাপতি ও চেয়ারম্যান শরিফুল আলম সোহেল সভার সমাপনী বক্তব্যে খঅচঅ ও উগ পরিকল্পনা প্রনয়নে গৃহীত বিভিন্ন কর্মকান্ডের উপর তার মূল্যবান মতামত প্রদান করেন এবং বলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, প্রস্তাবিত পরিকল্পনা দুটি গুরুত্ব দিয়ে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করলে তা আমাদের এলাকার দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। তিনি তার বক্তব্যে সভাটির সফল আয়োজনে শিমুল বাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বেলার হোসেনের প্রতি আন্তরিকতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park