1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

সুগন্ধা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠির সুগন্ধা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ আহরণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন। সোমবার (২৯ জুন) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান। অভিযানে বাংলাদেশ নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযান চলাকালে সুগন্ধা নদীর বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধ কারেন্ট জালের ব্যবহার নদীর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব জালে নির্বিচারে ছোট মাছ ও মাছের পোনা আটকা পড়ায় মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে নদীর মৎস্যসম্পদ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে জেলেদের সরকারি বিধি-বিধান মেনে বৈধ জাল ব্যবহার করে মাছ আহরণের আহ্বান জানানো হয় এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে সুগন্ধা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park