
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (খঅচঅ) ও দুর্যোগ ব্যবস্থাপনা (উগ) পরিকল্পনা যাচাইকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ আগস্ট দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বড়ভিটা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর সভাপতিত্বে স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা (খঅচঅ) ও দুর্যোগ ব্যবস্থাপনা (উগ) পরিকল্পনা যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবর্গ, ইসলামিক রিলিফ বাংলাদেশে কর্মরত সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান, সহ; প্রকল্প কর্মকর্তা নুরুল ইসলাম সরকার, খাজাদুল ইসলাম সহ প্রকল্পের মাঠ পর্যায়ে কর্মরত অন্যান্য কর্মী এবং খঅচঅ ও উগ পরিকল্পনা প্রনয়নের কাজে নিয়োজিত স্থানীয় সহযোগীগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খঅচঅ ও উগ পরিকল্পনা প্রনয়নের কাজে সার্বিক সহযোগীতা প্রদান করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, ফুলবাড়ী ফিল্ড অফিস। কার্যক্রমটি বাস্তবায়ন হয় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর চলমান প্রকল্প সুপ্রিম এশিয়া প্রকল্পের মাধ্যমে। সভায় প্রনীত খঅচঅ ও উগ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে সকলের সম্মতিতে তা অনুমোদন দেয়া হয়। সভায় উপস্থিত সকলেই এই প্রথম আনুষ্ঠানিকভাবে বড়ভিটা ইউনিয়নের খঅচঅ ও উগ পরিকল্পনা তৈরিতে সহযোগীতার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ ও এ কাজের সাথে সংশ্লিষ্ট স্থানীয় সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় উপস্থিত সুপ্রিম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাব আরসাদ আনিছুর রহমান, তার বক্তব্যে বলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তরিকতার সাথে কাজ করছে, আগামীতেও এ কাজের ধারা অব্যাহত রাখতে আপনাদের সকলের সহযোগীতা দরকার। বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ন। পাশাপাশি, খঅচঅ ও উগ পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদকে আগামী দিনে তাদের বাজেট প্রনয়ন করার জন্য আহবান জানান। সভায় উপস্থিত বড়ভিটা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা প্রস্তুতকৃত খঅচঅ ও উগ পরিকল্পনা এর উপর মতামত ব্যক্ত করেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের সহযোগীতা কামনা করেন। খঅচঅ ও উগ পরিকল্পনা যাচাইকরণ সভার সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান সভার সমাপনী বক্তব্যে খঅচঅ ও উগ পরিকল্পনা প্রনয়নে গৃহীত বিভিন্ন কর্মকান্ডের উপর তার মূল্যবান মতামত প্রদান করেন এবং বলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, প্রস্তাবিত পরিকল্পনা দুটি গুরুত্ব দিয়ে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করলে তা আমাদের এলাকার দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। তিনি তার বক্তব্যে সভাটির সফল আয়োজনে বড়ভিটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবুল হোসেনের প্রতি আন্তরিকতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।