1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন হাতিমারা এলাকায় গভীর রাতে একটি জমি জবরদখলের চেষ্টা নস্যাৎ করেছে পুলিশ।

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা হিসেবে পরিচিত রউফ ও তার সহযোগীদের বিরুদ্ধে এই দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

গত রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রউফ তার দলবল নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকার একটি বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করেন। তারা রাতের আঁধারে জমির সীমানা গেটটি ভেঙে সরিয়ে ফেলেন এবং সেখানে একটি দেয়াল নির্মাণের কাজ শুরু করেন।
বিষয়টি টের পেয়ে জমির বর্তমান দখলকারীরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সাহায্য চান। তথ্য পেয়ে কাশিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং চলমান নির্মাণকাজ বন্ধ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগকারী পক্ষের দাবি অনুযায়ী, জমিটির প্রকৃত মালিকানা ওয়ারিশসূত্রে জমিটির মূল মালিক আশরাফ উন নেসা।
আশরাফ উন নেসা পরবর্তীতে ১৩৯৬৫ নম্বর দলিলের মাধ্যমে রমজান আলী ও মো. সেলিম রেজার অনুকূলে একটি পাওয়ার অব অ্যাটর্নি’ প্রদান করেন। এরপর থেকে তারাই জমিটি ভোগদখল করছেন।
সাবেক জে.এল. নং-৫৪৬, হাল জে.এল. নং-৬০ (কাশিমপুর থানা)।
এসএ খতিয়ান নং-১৫, আরএস খতিয়ান নং-৪৩৩; জোত নং-৯৪১১ ও ২২২৪৬।
দাগ ও পরিমাণ: এসএ দাগ নং-৭৯২ (আরএস দাগ নং-২৬৪৯) এবং আরএস দাগ নং-২৬৫০। এখানে মোট ১৭.৫০ শতাংশ জমি রয়েছে।

কাশিমপুর থানা পুলিশ জানিয়েছে, জরুরি সেবা ৯৯৯ থেকে কল পাওয়ার পরপরই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাৎক্ষণিকভাবে বিরোধপূর্ণ জমিতে সব ধরনের অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park