1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ।

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পঠিত

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে এক শিশু অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ শিশু হলেন গাজীপুর সিটি কর্পোরেশন কাশেমপুর থানার ২ নং ওয়ার্ডের লোহাকৈর মাজার রোড এলাকার শামসুল আলমের ছেলে সবুজ (৫)। অসুস্থ শিশুর ভাই মাহফুজ জানান গত কয়েকদিন আগে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে আমার ছোট ভাই সবুজ অসুস্থ হয়ে পড়েছে। সেই সাথে বমি এবং পাতলা পায়খানা রোগে আক্রান্ত হয়েছে। ডাক্তারের চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছে। সরে জমিনে গিয়ে দেখা, যায় ২৭ আগস্ট বুধবার দুপুর বেলা লোহাকৈর মসজিদের ইমাম সেভয় কোম্পানির আইসক্রিম খেতে গেলে সেখানে দেখা গেছে আইসক্রিমের মোড়কে ১৪/০২/২০২৬ইং সন পর্যন্ত মেয়াদ রয়েছে কিন্তু আইসক্রিম প্যাকেট ছিঁড়ে খেতে গেলে সেখানে ফাগন্দ পড়া অবস্থায় আইসক্রিম টি পাওয়া যায়। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছে।

. পরে সেভয় কোম্পানির আইসক্রিম পরিবহন গাড়িটি কিছু সময়ের জন্য এলাকাবাসী জব্দ করে রাখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি ছেড়ে দেওয়া হয়। সেভয় কোম্পানির ডিলার মনিরুজ্জামান মৌচাক ইউনিয়নের মাজার রোড জামতলা এলাকায় ডিলার নিয়ে আইসক্রিমের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে আইসক্রিমের ডিলার মনিরুজ্জামান এর সাথে কথা বললে তিনি বলেন, এই কোম্পানির আইসক্রিমের গুণগত মান অনেক ভালো তবে প্যাকেটের ভিতরে সমস্যার দায়ভার এটা কোম্পানিকেই নিতে হবে। আইসক্রিম খেয়ে শিশুর অসুস্থর বিষয় জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করেন।
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদ বলেন উপজেলা হেলথ ইন্সপেক্টর কে সাথে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park