1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা অডিটোরিয়ামে “কাবিটা ও কাবিখার”আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে চেক বিতরণ করা হয়েছে। চেকবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন । কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদ আদনান এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও বিনোদন বিষয়ক সম্পাদক দেওয়ান মো: জসিম উদ্দিন, এ কে আজাদ সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার মসজিদ,মন্দির সামাজিক উন্নয়নের জন্য ২কোটি ৫৬ লাখ টাকার টি আর প্রকল্পের ১০১টি ও কাবিখা প্রকল্পের ৪৪টিসহ মোট ১৪৫টি চেক বিতরণ করা হয়। সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ সহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ও সাপে কামড়ের প্রতিষেধক উপকরণ প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park