1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ২ মাস বয়সী শিশু আয়াতুল ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা সৈয়দ আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, পূর্ব কাহারঘোনা এলাকার বাসিন্দা সৈয়দ আহমদের ২ মাস বয়সী ছেলে আয়াতুল ইসলাম নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত ২০ জুন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে চিকিৎসাসেবা প্রদান করেন।

অভিযোগ অনুযায়ী, ২১ জুন সকাল প্রায় ৯টা ৪০ মিনিট পর্যন্ত শিশুটি স্বাভাবিক অবস্থায় ছিল। এ সময় কর্তব্যরত চিকিৎসকের অনুমতি ছাড়া দায়িত্বে থাকা এক নার্স শিশুটির শরীরে একটি ইনজেকশন প্রয়োগ করেন।

অভিযোগকারী দাবি করেন, ইনজেকশন দেওয়ার প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু ঘটে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ইনজেকশন প্রয়োগের পর দায়িত্বরত নার্সকে খুঁজে পাওয়া যায়নি। পরে ঘটনার পর বাঁশখালী থানা পুলিশ হাসপাতালে এসে অভিযোগকারীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়। এর পরিপ্রেক্ষিতে শিশুটির বাবা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শিশুটি নিউমোনিয়াজনিত জটিল অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। শিশুটির স্বজনরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

শিশুর পরিচয়:
আয়াতুল ইসলাম (২ মাস), পিতা- সৈয়দ আহমদ, গ্রাম- পূর্ব কাহারঘোনা, ৪ নম্বর ওয়ার্ড, ডাকঘর- মনকিচর, উপজেলা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park