1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক অভিযান ও মোবাইল কোট পরিচালনা ।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১১ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২০ জুন) জেলা প্রশাসনের নির্দেশনায় এবং ঝালকাঠি পৌরসভার সার্বিক সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরাসরি তদারকি করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি, আবাসিক এলাকা, বাজার, ড্রেন, নর্দমা, জলাবদ্ধ স্থানসহ বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক স্থাপনায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে ফগার মেশিনের মাধ্যমে ব্যাপকভাবে মশক নিধন কার্যক্রম চালানো হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
অভিযান চলাকালে বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ পাওয়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জনস্বাস্থ্য সুরক্ষায় অবহেলার অভিযোগে ৭টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, পুরোনো টায়ার, বালতি কিংবা অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং সপ্তাহে অন্তত একবার বাড়ির চারপাশ পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রতিবেশীদের সচেতন করার অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা এবং ডেঙ্গুমুক্ত ঝালকাঠি গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park