1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সিলেট রেঞ্জ কার্যালয়ে জুলাই( ২০২৫)মাসের অপরাধ সভা অনুষ্ঠিত”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০:০০ ঘটিকায় সিলেট রেঞ্জের জুলাই/২০২৫খ্রি.মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো‌ঃ মুশফেকুর রহমান।

সভায় ডিআইজি মহোদয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা পূর্বক পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এছাড়াও থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসীদের তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করেন। আগামীর দিনগুলি পুলিশের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে কেউ যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে নজরদারি বৃদ্ধি করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় জনাব এ. এন. এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়কে বিশেষ সম্মাননা পত্র প্রদান করা হয় এবং মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন জনাব মোহাম্মদ সহিদ উল্যা, অফিসার ইনচার্জ, মাধবপুর থানা, হবিগঞ্জ, ওয়ারেন্ট তামিল, সমনজারি, নন-এফআইআর দাখিলসহ আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন জনাব আব্দুস সামাদ আজাদ, এএসআই (নি:), হবিগঞ্জ সদর মডেল থানা, হবিগঞ্জ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park