1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈরে ইয়াবাসহ মাদক কারবারি আটক ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর,(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী গ্রাম থেকে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ দিবাগত মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা রুবেল বাদশা, (৪০) কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী এলাকার শামসুদ্দিনের ছেলে রুবেল। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রুবেল বাদশাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন,মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কালিয়াকৈর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীকে মাদক কারবারিদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ রইল।
পলাশতলী এলাকার বাসিন্দারা বলেন, সম্প্রতি এলাকায় মাদক সেবন ও বিক্রি বেড়ে যাওয়ায় যুবসমাজ বিপথে যাচ্ছিল। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা মাদকমুক্ত কালিয়াকৈর গড়তে পুলিশের সাথে সহযোগিতা করার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park