1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে  যুবকের আত্মহত্যা।

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পঠিত

 

মোঃ আঃ জলিল পারভেজ
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ

ফুলবাড়ীতে পরিবারের লোকজনের সাথে অভিমান করে মিলন(২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে। 

জানা গেছে, নিহত যুবক মিলনের বিবাহর পর হতে ছেলের বউ সানজিদার সাথে শাশুড়ি মঞ্জু বেগমের সাথে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটতে থাকে একপর্যায়ে ছেলে মিলন মিয়া তাহার মায়ের সাথে খারাপ আচরণ করে,খারাপ আচরণের কারণে২৪ আগস্ট রাতে মিলনের মা মঞ্জু বেগমের সহিত মিলনের আত্মীয়-স্বজন পারিবারিক বৈঠকের মাধ্যমে চর থাপ্পড় দিয়ে মিলনের মায়ের সহিত আপোষ মীমাংসা করে দেয়। রাতের খাওয়া-দাওয়া শেষে মিলন তাহার শোয়ার ঘরে যায়। রাতেই সবার অজান্তে শোয়ার ঘরের ফ্যানের সাথে লায়লনের রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, ঘটনাস্থল নাগেশ্বরী -ফুলবাড়ী থানার সার্কেল এএসপি মোজাম্মেল হক পরিদর্শন করেছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park