1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

নয় দিনেও সন্ধান মেলেনি মাধবপুরের মাধবী ও তার সন্তানের।

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা মেরাশানি গ্রামের গৃহবধূ মাধবী রাণী দাস (৩২) এবং তার সাত বছরের মেয়ে হিমাদ্রী রাণী দাস মুন নিখোঁজ হওয়ার নয় দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি।
গত শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদীর মাধবদী থেকে মাধবপুরে বাসযোগে রওনা হওয়ার পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন মাধবীর স্বামী বিভু দত্ত।
বিভু জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে সেদিন মাধবদী থেকে মাধবপুরের উদ্দেশ্যে রওনা হন তারা। ঢাকা-সুনামগঞ্জ রুটের একটি বাসে উঠেছিলেন মাধবী ও হিমাদ্রী। সকাল ৯টার দিকে মোবাইলে শেষবারের মতো স্ত্রীর সঙ্গে কথা হয় বিভুর। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। দিনভর অপেক্ষা করেও তাদের ফিরে না পেয়ে, এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরের দিন তিনি মাধবদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন, কোনো অপরাধীচক্র মাধবী ও তার মেয়েকে অপহরণ করে থাকতে পারে।
স্বামী বিভু দত্ত বলেন, আমার স্ত্রী কখনো কারো সঙ্গে ঝগড়া করতেন না। কারও সঙ্গে কোনো বিরোধ নেই। আমি শুধু চাই ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। ফিরে আসুক আমাদের কাছে। প্রতিটি মুহূর্ত দুশ্চিন্তায় কাটছে।
এ বিষয়ে নরসিংদীর মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চলছে। নিখোঁজ মা ও শিশুকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park