1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠিতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সেবার মানোন্নয়ন বিষয়ে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২মে) সকালে ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল।
এছাড়াও বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল হক আজিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. লুৎফুন্নেছা।
বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রীয় উন্নয়নেরও গুরুত্বপূর্ণ অংশ। তারা এ ধরনের বিদ্যালয়কে আরও আধুনিক ও সহায়ক পরিবেশে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষা, চিকিৎসা ও প্রশিক্ষণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষক ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park