1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালমাইয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করেছে এলাকাবাসী।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পঠিত

প্রতিনিধি:মনিরুল ইসলাম
লালমাই – সদর দক্ষিণ ,কুমিল্লা,

কুমিল্লার লালমাইয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মেয়ের শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামে। আটককৃত আবদুল মান্নান ওরফে মনু কাজী (৬০) উত্তর ভাটরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার, ১৯ আগস্ট,২০২৫ রাত অনুমান ১০টার দিকে বাজার থেকে পুত্রবধূর জন্য ঘুমের ঔষধ মেশানো বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে শ্বশুর। পুত্রবধূ ওই বিরিয়ানি না খেয়ে তার ৬ বছরের সন্তানকে খাওয়ালে ১০ মিনিটের মধ্যে সন্তান ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শ্বশুর ওই পুত্রবধূর ঘরে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী মেয়ের মা বকুল আক্তার বলেন, সাত বছর পূর্বে আমার মেয়ের সাথে ভাটরা গ্রামের সৌদি প্রবাসী রবিউল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একজন পুত্র সন্তান আসে। মেয়ের স্বামী প্রবাসে থাকার সুযোগে মেয়ের শ্বশুর তাকে ধর্ষণ করে। তাই মেয়ের স্বামীর পরামর্শে মামলা করেছি৷ এখন এ ঘটনার উপর্যুক্ত বিচার চাই।

এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে স্থানীয় জনতা মনু কাজীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। পূর্বেও তার বিরুদ্ধে এমন অনেক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। মামলার প্রক্রিয়া চলমান। আগামীকাল আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park